নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

চাঁদাবাজ প্রতিহত করতে হবে : ডিআইজি হাবিবুর রহমান

চাঁদাবাজ প্রতিহত করতে হবে : ডিআইজি হাবিবুর রহমান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বলেছেন, নারায়ণগঞ্জে অনেক পরিবর্তন এনেছে এ জেলার পুলিশ সুপার হারুন অর রশিদ। ভূমিদস্যু, ফুটপাত দখল, চাঁদাবাজি ও পরিবহন সমস্যা সহ সকল অন্যায়কে রুখে দিয়েছেন হারুন। নারায়ণগঞ্জ ঢাকার নিকটবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা। নারায়ণগঞ্জে অনিয়ম মানুষ মেনে নিবে না। যে কোন অবস্থায় যে কোন জায়গায় চাঁদাবাজ প্রতিহত করতে হবে।

পহেলা সেপ্টেম্বর শনিবার দুপুরে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব প্রাঙ্গনে ই-ট্রাফিকিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এরআগে আনুষ্ঠানিকভাবে ইউসিবি ব্যংকের সাথে ই-ট্রাফিকিং কার্যক্রমের চুক্তিপত্র স্বাক্ষর এবং প্রধান অতিথিকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।

ঢাকা রেঞ্জের ডিআইজি আরো বলেন, একটি সুন্দর বাংলাদেশ গড়তে আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করে যাচ্ছি। এখন মানুষ সেবা পাচ্ছে। সেই সাথে আপনাদের জেলা প্রশাসনও কাজ করে যাচ্ছে।  জেলা পুলিশ ও জেলা প্রশাসন ঐক্যবদ্ধ হলে ৭ দিনের মধ্যেই নারায়ণগঞ্জে পরিবহন সেক্টরে বিশৃংখলা রোধ করা সম্ভব। আপনাদের কথা বলতে হবে। সবাইকে আইনের প্রতি শ্রদ্ধা থাকতে হবে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর সভাপতি আনোয়ার হোসেন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের সি ই ও ব্যবস্থাপক পরিচালক মো. শওকত জামাল। এছআড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি খালেদ হায়দার খান কাজল, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা, কাউন্সিলর শফিউদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং জেলা পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

About the author

SOFT PRO IT