বন্দর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শুক্রবার দোয়ায় শরীক হতে এমপি সেলিম ওসমানের আহ্বান

ওমরা পালনের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেছেন এমপি সেলিম ওসমান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : জাতীয় পার্টিও চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এর চেহলাম উপলক্ষ্যে দোয়া মাহফিলের আয়োজন করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান। আগামী ৩০ আগস্ট শুক্রবার বাদ আসর বন্দর খেয়াঘাট সংলগ্ন ময়মনসিংহ পট্টি মাঠে  নির্দলীয় ভাবে এ আয়োজন করা হয়েছে।

দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ, প্রয়াত সাংসদ নাসিম ওসমান সহ অতীতের নারায়ণগঞ্জের রাজনীতিতে অবদান রাখা নেতৃবৃন্দদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া প্রার্থনা করা হবে। সেই সাথে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, বাংলাদেশের সমৃদ্ধ ও নারায়ণগঞ্জ এবং নতুন প্রজন্মের উজ্জল ভবিষ্যত কামনা করে দোয়া প্রার্থনা করা হবে।

এ মাহফিলে আওয়ামীলীগ, জাতীয় পার্টি সহ দলমত নির্বিশেষে নারায়ণগঞ্জের সর্বস্তরের সাধারণ মানুষকে শরীক হওয়ার আহবান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।

About the author

SOFT PRO IT