বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন আজ

বন্দরে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন আজ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দরে পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টি সম্মত খাবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২৭ আগস্ট মঙ্গলবার জাতীয় ফলদ বৃক্ষ মেলা-২০১৯ইং এর উদ্বোধন করা হবে। বন্দর উপজেলা পরিষদ চত্ত্বর আয়োজিত এ বৃক্ষ মেলাটি উল্লেখিত দিন সকাল ১১টায় উদ্বোধন করা হবে। ৩দিন ব্যাপী এই বৃক্ষ মেলার উদ্বোধন করবেন বন্দর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ রশিদ।

সভাপতিত্ব করবেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী। এছাড়াও বৃক্ষমেলা উপলক্ষে বন্দর  উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রয়েছে বর্ণাঢ্য র‌্যালী। আগামী ২৯শে আগস্ট বিকাল ৫টায় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা নামবে এ মেলার। মেলার ৩দিন জনসাধারণের স্বত:স্ফূর্ত উপস্থিতি কামনা করে মেলাকে স্বার্থক করার জন্য আহবান জানিয়েছেন বন্দর উপজেলা কৃষক অফিসার ফারহানা সুলতানা ও কৃষি সম্প্রসারণ অফিসার আবু সাঈদ তারেক।

About the author

SOFT PRO IT