নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

৬ষ্ঠ বারের মতো শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন এসপি হারুন

৬ষ্ঠ বারের মতো শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন এসপি হারুন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : ৬ষ্ঠ বারের মতো ঢাকা রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ সুপার উপাধি লাভ করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম (বার)। ২৬ আগস্ট সোমবার সকাল ১০ টায় ঢাকা রেঞ্জ এর সম্মেলন কক্ষে চলতি বছর জুলাই মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন ঢাকা রেঞ্জ এর ডিআইজি হাবিবুর রহমান, বিপিএম(বার), পিপিএম(বার)। সভায় আট মাসের মধ্যে ছয় দফা ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ। এসময়  এসপি হারুন অর রশিদকে শ্রেষ্ঠ পুলিশ সুপার উপাধি দেন ডিআইজি হাবিবুর রহমান ।

সভা সূত্র জানায়, মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, হকার উচ্ছেদ, শিল্প এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষাসহ নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হওয়ায় সর্বসম্মতিক্রমে এসপি মোহাম্মদ হারুন অর রশীদকে ২০১৯ সালের জুলাই মাসের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসাবে মনোনীত করা হয়।

ইতিপূর্বে এসপি হারুন নারায়ণগঞ্জ জেলায় যোগদানের গত বছর ২০১৮ সালের ডিসেম্বর-ও ১৯ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের অপরাধ সভায়ও পরপর তিন বার ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠত্ব পুলিশ সুপার নির্বাচিত হয়েছিলেন। এ নিয়ে ধারাবাহিকতা ধরে রেখে মে-জুন এবং এইবার জুলাই-২০১৯ মাসে একটানা পরপর তিন বার সহ সর্বমোট অদ্যবধি ৬ষ্ঠ বারের মতো ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ এসপি উপাধি লাভ করলেন।

প্রসঙ্গত, এসপি হারুন পুলিশের সর্বোচ্চ রাষ্টীয় সম্মান হিসেবে ৩ বার বিপিএম ও ২ বার পিপিএম পদক পেয়েছেন।

About the author

SOFT PRO IT