নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জাতীয় মহিলা পার্টির উপদেষ্টা পারভীন ওসমান

জাতীয় মহিলা পার্টির উপদেষ্টা পারভীন ওসমান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : জাতীয় মহিলা পার্টির উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ নাসিম ওসমান পত্নী পারভীন ওসমান। সংগঠনটির নতুন কমিটির উপদেষ্টা হিসেবে তাকে মনোনীত করা হয়।

২৫ আগস্ট রবিবার জাতীয় পার্টির মহাসচিব মো. মশিউর রহমান রাঙ্গার সুপারিশের ভিত্তিতে দলটির চেয়ারম্যান সাবেক মন্ত্রী জিএম কাদের এই কমিটির অনুমোদন দেন। এর আগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি করা হয়েছে।

জাতীয় মহিলা পার্টির ২৪১ সদস্যের নতুন এ নির্বাহী কমিটিতে ১৮ জনকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে। তাদের মধ্যে অন্যতম হলেন পারভীন ওসমান

এছাড়া কমিটিতে সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির  প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালমা ইসলামকে সভানেত্রী ও সংসদ সদস্য নাজমা আকতারকে সাধারণ সম্পাদিকা করা হয়েছে।

উল্লেখ্য, প্রয়াত সাংসদ এ কে এম নাসিম ওসমান নারায়ণগঞ্জ-৫ আসন থেকে লাঙল প্রতীকে ৪ বারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। ২০১৪ সালের ৩০ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান নাসিম ওসমান।  পারভীন ওসমানের স্বামী প্রয়াত সাংসদ নাসিম ওসমান জাতীয় পার্টির প্রেসিডিয়াত সদস্য ছিলেন।

About the author

SOFT PRO IT