নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর ফতুল্লা রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

অয়ন ওসমানের উদ্যোগে দ্বিতীয় দিনে ফতুল্লায় মশক নিধন কর্মসূচী

অয়ন ওসমানের উদ্যোগে দ্বিতীয় দিনে ফতুল্লায় মশক নিধন কর্মসূচী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : এমপি শামীম ওসমানের পুত্র অয়ন ওসমানের উদ্যোগে ফতুল্লার বিভিন্ন এলাকায় মশার ওষুধ ছিটানো হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে মাস ব্যাপী মশক নিধন কর্মসূচীর ঘোষনা দিয়েছেন বর্তমান নারায়ণগঞ্জে তারুন্যের অনুপ্রেরণা অয়ন ওসমান।

শনিবার (২৪ আগস্ট) দিন ব্যাপী এলাকাবাসীকে মাইকিং করে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা ও মশার বংশ-বিস্তাররোধ সম্পর্কে সচেতন করা হয়। ডেঙ্গু প্রতিরোধে কর্মসূচীর দ্বিতীয় দিনে ফতুল্লার সস্তাপুর কোতালেরবাগ, কায়েমপুর, গাপতলী, শিবু মার্কেট, কাঠেরপুলসহ বিভিন্ন এলাকায় মশার ওষুধ ছিটানো হয়।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি শাহরিয়া রেজা হিমেল  জানান, ডেঙ্গু এখন একটি বড় সমস্যা। তাই সর্বসাধারণের স্বার্থে সাংসদ পুত্র অয়ন ওসমান নিজস্ব উদ্যোগে এডিস মশা ও মশার জীবাণু ধ্বংস করার উদ্যোগ নিয়েছেন। উনার নির্দেশে কর্মসূচীর দ্বিতীয় দিনে ফতুল্লার বিভিন্নস্থানে ওষুধ ছিটানো হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি শাহরিয়া রেজা হিমেল, সহ সভাপতি তানজিল রিয়াদ হৃদয়, দপ্তর সম্পাদক রেজয়ান করিম  সহ অন্যান্য নেতৃবৃন্দ।

About the author

SOFT PRO IT