বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

স্ত্রী বর্ষা হত্যা মামলায় স্বামী নয়ন রিমান্ডে

স্ত্রী বর্ষা হত্যা মামলায় স্বামী নয়ন রিমান্ডে
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দর উপজেলার গৃহবধূ সুমাইয়া আক্তার বর্ষা (২১) কে শারীরিক নির্যাতন করে হত্যা মামলায় স্বামী মোস্তাফিজুর রহমান নয়নের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত । বৃহস্পতিবার (২২ আগষ্ট) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন ।

এর আগে গত মঙ্গলবার (২০ আগষ্ট) দুপুরে ৭ দিনের রিমান্ড চেয়ে মোস্তাফিজুর রহমান নয়নকে আদালতে  প্রেরন করে পুলিশ ।

উল্লেখ্য, সোমবার রাত আনুমানিক নয়টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আলী সাহারদী এলাকার শ্বশুড় বাড়িতে যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠে স্বামীর বিরুদ্ধে। খবর পেয়ে বন্দর থানা পুলিশ রাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বর্ষার স্বামী মোস্তাফিজুর রহমান নয়নকে হত্যাকারী হিসেবে অভিযুক্ত করা হলে পুলিশ রাতেই তাকে গ্রেফতার করে।

About the author

SOFT PRO IT