বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে চলছে সরকারি নিষিদ্ধ ঔষুধের রমরমা ব্যবসা

বন্দরে চলছে সরকারি নিষিদ্ধ ঔষুধের রমরমা ব্যবসা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দর উপজেলার অধিকাংশ ঔষুধের দোকান গুলোতে চলছে সদ্য সরকার থেকে নিষিদ্ধ করা ঔষুধের রমরমা ব্যবসা। এমন অভিযোগ তুলেছে বন্দরের সচেতন মহল।

তারা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে, বন্দর উপজেলার মদনপুর, ধামগড়, লক্ষনখোলা, সোমবাড়ীয়া বাজার, নবীগঞ্জ, বন্দর, বন্দর রেললাইন, পুরান বন্দর চৌধূরীবাড়ী, সোনাকান্দা, দড়িসোনাকান্দা, ফরাজিকান্দা, মদনগঞ্জ, আলীনগর, ঘারমোড়া, চুনাভূরা, কলাগাছিয়া, সাবদী ও আদমপুরসহ বন্দও বিভিন্ন এলাকার ঔষধের দোকান গুলোতে দেদারসে বিক্রি হচ্ছে সদ্য নিষিদ্ধ করা ঔষধ।

বিভিন্ন ভাবে খোজ নিয়ে জানা গেছে, বন্দরে উল্ল্যেখিত এলাকার ঔষুধের দোকান গুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান না থাকায় অসাধু ঔষুধ ব্যবসায়ীরা র্নিবিঘ্নে নিষিদ্ধ ঔষুধ অবাধে বিক্রি করে চলছে। এ সব নিষিদ্ধ ঔষুধ সেবন করে অনেকে অসুস্থ্য হয়ে পেরেছে। এ ছাড়াও বন্দরে বিভিন্ন  এলাকার অধিকাংশ ঔষুধর দোকানের কোন সরকারি লাইন্সেস নেই। প্রতারক ঔষুধ ব্যবসায়ীরা অর্ধ শিক্ষিত হয়েও ঔষুধের দোকান গড়ে তুলে সেখানে সরকারি নিষিদ্ধ ঔষুধ, নেশা জাতীয় ঔষুধসহ মেয়াদ র্উত্তীন ঔষুধ বিক্রি করছে। রোগ থেকে নিরাময় পেতে ভূক্তভোগীরা না জেনে ঐ সকল ঔষুধের দোকান গুলোতে ভীড় জমাচ্ছে।

এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে এক মাদক সেবী ব্যাক্তি নারায়ণগঞ্জ বার্তার প্রতিনিধিকে জানিয়েছে, মদ, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল ও ইয়াবা সেবনকারিরা প্রতিদিন ভীড় করছে বিভিন্ন ঔষুধের দোকান গুলোতে।  মাদক সেবীদের পাশাপাশি উঠতি বয়সের ছেলে মেয়েরাও মোটা অংকের টাকা দিয়ে ঔ সব দোকান গুলো থেকে বিনা প্রেসক্রিপশনে ইউনেক টিন, সিডিল, নকটিন, ওরাডেকসন, ফিসিয়াম, সিডেক্সিন, হিসনাল, ফেনারগন, ডেসপ্রটিন, ডাইডিলসহ সেক্সের ঔষুধ ক্রয় করে সেবন করছে।

এ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য সচেতন মহল বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তার জরুরি হস্তক্ষেপ কামনা করেছে বন্দরের সচেতন মহল।

About the author

SOFT PRO IT