রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে বিষাক্ত সাপের কামড়ে বৃদ্ধের মৃত্যু

বিষাক্ত সাপ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জে রূপগঞ্জে বিষাক্ত সাপের কামড়ে বাছেদ ওরফে বাঘা (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ১৯ আগস্ট সোমবার সকালে উপজেলার মাছুমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাছেদ ওরফে বাঘা মাছুমাবাদ এলাকার মৃত জয়নাল আবেদীন বাঘার ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, সোমবার ভোরে ঘুম থেকে উঠে দরজা খুলতে যায় বাছেদ বাঘা। এসময় একটি বিষাক্ত সাপ তার পায়ে কামড় দিলে সে চিৎকার দিয়ে মাটিতে লুটে পরে। পরে পরিবারের লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

About the author

SOFT PRO IT