নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমানে ক্যান বিয়ারসহ আটক-২

সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমানে ক্যান বিয়ারসহ আটক-২
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১শত ২ পিস বিপুল পরিমানে ক্যান বিদেশি বিয়ারসহ ২ যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো রুমান মিয়া (৩০) ও দিপু মিয়া (১৬)।

১৮ আগস্ট রবিবার রাত সাড়ে ১১  টার দিকে সুমিলপাড়া পুরাতন থানার সামনে থেকে সিদ্ধিরগঞ্জ থানার এস আই হাফিজুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ফারুক জানান, রবিবার রাত সাড়ে ১১ টার দিকে ডেমরা-নারায়ণগঞ্জ সড়কের টহল ডিউটি করার সময় সিদ্ধিরগঞ্জ পুরাতন থানার সামনে দুই কার্টুনে করে বিয়ার যাচ্ছিল দুই মাদক ব্যবসায়ী। এসময় সিদ্ধিরগঞ্জ থানার এস আই হাফিজুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে ১শত ২ পিস ক্যান বিয়ারসহ আটক করা হয়। এ ঘটনায় এস আই হাফিজুর রহমান বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করেন।

About the author

SOFT PRO IT