রূপগঞ্জ র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে বিধবা কিডনি রোগীকে আর্থিক অনুদান

রূপগঞ্জে বিধবা কিডনি রোগীকে আর্থিক অনুদান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জে রূপগঞ্জের সদর ইউনিয়নের আলোয় ভরা আগারপাড়া সামাজিক সংগঠনের উদ্যোগে ১৯ আগস্ট সোমবার বেলা সাড়ে ১১ টায় সংগঠনের কার্যালয়ের সামনে বিধবা কিডনি রোগী রোকেয়া বেগমকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান দেয়া হয়।

সংগঠনের সভাপতি রাসেল মাহমুদ বিধবা রোকেয়া বেগম এর হাতে নগদ অর্থ তুলে দেন। রাসেল মাহমুদ বলেন, আলোয় ভরা আগারপাড়া একটি সামাজিক সংগঠন। এ সংগঠনের সকল সদস্য এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে স্বেচ্ছাশ্রম দিয়ে বিশেষ অবদান রাখছেন। রোকেয়া বেগম এর মতো আরো অসহায়, বিধবা রোগী আছেন, যাদের দু:সময়ে পাশে ছিলেন। এ ধরনের সামাজিক কাজে বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহব্বান জানান তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. রনি মিয়া, জজ মিয়া, আরব আলী, বাবর আলী, রফিকুল ইসলাম, আজমীর প্রমুখ।

About the author

SOFT PRO IT