রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে পানিতে ডুবে ৫ম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সামিন মাহাদী (১২) নামে ৫ম শ্রেনীর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ১৭ আগস্ট শনিবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার গর্ন্ধবপুর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সামিন মাহাদী গর্ন্ধবপুর উত্তরপাড়া এলাকার শহীদ আলমের ছেলে।

নিহতের পিতা শহীদ আলম জানান, সামিন মাহাদী গর্ন্ধবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী। শনিবার দুপুর ১২ টার দিকে তার ছেলে স্কুল ছুটির পর বাড়ীতে আসে। পরে দুপুর ১টার দিকে তার সহপাঠী কয়েজনের সঙ্গে বাড়ীর সামনে একটি পুকুরে গোসল করতে নামে। সাতার না জানায় সে পানিতে তলিয়ে যায়। দুপুর দেড়টার দিকে লেকের পানিতে মাহাদীর দেহ ভেসে উঠে। এসময় আশে-শপাশে লোকজন মাহাদীকে উদ্ধার করে কর্নগোপ এলাকার ইউএস বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

About the author

SOFT PRO IT