নারায়ণগঞ্জ রূপগঞ্জ র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব গ্রেফতার

বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : টাকা আত্মসাতের অভিযোগে ১৪ আগস্ট মঙ্গলবার রাতে উপজেলার দাউদপুর পুটিনা থেকে বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহা সচিব ড. সাইফুল ইসলাম দিলদারকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

দাউদপুর ইউনিয়নের পুটিনা এলাকার আই আর ডি নামক একটি এনজিওর গ্রাহকের প্রায় ৪৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে রূপগঞ্জ থানা পুলিশ এনজিও এর ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহা সচিব ড. সাইফুল ইসলাম দিলদারকে গ্রেফতার করে।

রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) রফিকুল হক মামলার এজাহারের বরাত দিয়ে জানান, দাউদপুর ইউনিয়নের পুটিনা এলাকার মৃত ফকরুল ভূইয়ার ছেলে বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার সাধারন মানুষের কাছ থেকে অধিক মুনাফা ও চাকুরির লোভ দেখিয়ে আই আর ডি নামক একটি এনজিও এর নাম করে প্রায় ২ কোটি টাকা হাতিয়ে নেয়। এরপর কয়েক মাস টাকার লভ্যাংশ গ্রাহদের দেয়ার পর হঠাৎ এনজিও বন্ধ করে এলাকা থেকে পালিয়ে যান। গ্রাহকরা প্রায় এক বছর ধরে তাদের পাওনা টাকা ফেরতের জন্য ড. সাইফুল ইসলাম দিলদার কাছে গেলে গ্রাহকদের পুলিশ দিয়ে হয়রানী করতেন বলে জানা গেছে।

মঙ্গলবার বিকালে নিজ বাড়ি দাউদপুর পুটিনায় সাইফুল ইসলাম দিলদার আসে। এ সংবাদ পেয়ে সকল  গ্রাহক একত্রিত হয়ে সাইফুলের বাড়ি ঘেরাও করে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ তাকে উদ্ধার করে। ১৫ জন গ্রাহকের ৪২ লাখ ৯৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগের ভিত্তিতে তাদের পক্ষে স্থানীয় মাহফুজা বেগম নামে এক নারী রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। বুধবার সকালে এ মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশ ড. সাইফুল ইসলাম দিলদারকে নারায়গঞ্জ আদালতে প্রেরন করেন।

About the author

SOFT PRO IT