নারায়ণগঞ্জ সদর নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : নারায়ণগঞ্জ শহরে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৩ আগস্ট মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে নগরীর কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল ঘাটের পল্টনের পিছন থেকে মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ নৌ-থানা পুলিশ। মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ নৌ-থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) আব্দুল হাকিম।

ঘটনাস্থলে যাওয়া নারায়ণগঞ্জ নৌ-থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, উদ্ধারকৃত নারীর বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর হবে। তার শরীরের কোথাও কোনো জখম নেই। তার একটি চোখ বন্ধ আরেকটি খোলা ছিলো। চুলের রঙ কালো। পরনে একটি কালো কামিজ এবং একটি প্রিন্টের সালোয়ার রয়েছে।

তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে দুই তিন দিন আগে তিনি নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছিলো। এদিন সকালে লাশ ভেসে উঠলে স্থানীয়দের সংবাদে মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা সূরতহাল রিপোর্ট করে লাশ মর্গে প্রেরণ করবেন। তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। বিভিন্ন থানায় খবর জানানো হয়েছে।

About the author

SOFT PRO IT