র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

মাদক ডিলার কুট্টি বিদেশী পিস্তল ও ইয়াবাসহ আটক

মাদক ডিলার কুট্টি বিদেশী পিস্তল ও ইয়াবাসহ আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের মাদকের ডিলার ও প্রায় ডজন খানেক মামলার পলাতক আসামী আনোয়ার হোসেন কুট্টি (৩৬) নামে কুখ্যাত মাদক ব্যবসায়ীকে বিদেশী পিস্তল ও ইয়াবাসহ আটক করেছে র‌্যাব-১১ দল

১২ আগস্ট সোমবার ঈদের দিন দুপুর ২ টার দিকে গোপন সংবাদের তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানাধীন আজিবপুরস্থ কোনাপাড়া রেললাইন থেকে মাদক ব্যবসায়ী কুট্টিকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ও ২ রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ ১টি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।

১৩ আগস্ট র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দীন চৌধুরী পিপিএম এক সংবাদ বিবৃতে জানান, সিদ্ধিরগঞ্জের মাদকের ডিলার ও প্রায় ডজন খানেক মামলার পলাতক আসামী আনোয়ার হোসেন কুট্টিকে দুপুরের দিকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী কুট্টি জানায়, প্রায় ১৫ বছর ধরে সে মাদক ব্যবসার সাথে জড়িত। নিবিড় জিজ্ঞাসাবাদে সে আরো স্বীকার করে যে, সোনারগাঁ থানাধীন নানাকি এলাকায় তার একটি গোপন বাড়ি রয়েছে। সেখানে সে অবৈধ মাদকদ্রব্য মজুদ রাখে। তার তথ্যের ভিত্তিতে গ্রেফতারকৃত কুট্টিকে নিয়ে রাত আনুমানিক ১১টার দিকে নারায়ণঞ্জের সোনারগাঁ থানাধীন নানাকি গ্রামে তার গোপন বাড়িতে তল্লাশীকালে ২০০ পিস ইয়াবা ও ২ রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ ১টি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।

জসিম উদ্দীন চৌধুরী আরো জানায়, গ্রেফতারকৃত আনোয়ার হোসেন কুট্টিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে প্রায় ১৫ বছরের অধিক সময় ধরে অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত।  প্রথম দিকে হেরোইন বিক্রি করলেও পরে পাইকারী হারে ইয়াবা বিক্রি করত। কক্সবাজার থেকে ইয়াবার চালান এনে সিদ্ধিরগঞ্জ ও আশেপাশের এলাকায় খুচরা মাদক বিক্রেতাদের ইয়াবা সরবরাহ করত। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় ১টি খুন ও ৮ টি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামী বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

About the author

SOFT PRO IT