নারায়ণগঞ্জ বিশেষ সংবাদ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সাংসদ লিয়াকত হোসেন খোকার ঈদের শুভেচ্ছা

সাংসদ লিয়াকত হোসেন খোকার ঈদের শুভেচ্ছা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সোনারগাঁবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির যুগ্ম-মহা সচিব লিয়াকত হোসেন খোকা।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বর্তমান সরকার দেশের দারিদ্রতা বিমোচন, অর্থনৈতিক বৈষম্য দূর করে মানুষের আর্থ-সামাজিক ও ধর্মীয় অবস্থার ব্যাপক উন্নয়ন সাধন করতে সক্ষম হয়েছে। ঈদ হল খুশি আর আনন্দের উৎসব। শান্তি সম্প্রীতির উৎসব। তিনি আগামী দিনেও দেশে এই শান্তি সম্প্রীতি বজায় থাকুক এই কামনা করেন। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির সোনারগাঁয়ে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে পবিত্র ঈদ-উল আযহার ত্যাগের শিক্ষাকে ধারণ করে সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

About the author

SOFT PRO IT