সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে শ্রমিকলীগের উদ্যোগে রক্তদান কর্মসূচি

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে শ্রমিকলীগের উদ্যোগে রক্তদান কর্মসূচি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীদের সাহায্যার্থে  সোনারগাঁ উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১০ আগস্ট শনিবার সকাল ১০ টায় সোনারগাঁ উপজেলা অডিটোরিয়াম গেট সংলগ্নে আর্থ-মানবতার সেবায় সেচ্ছায় এই রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।

সোনারগাঁ উপজেলা  আওয়ামী লীগের নেতা ও স্বেচ্ছাসেবক লীগের  সাবেক সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদ রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন ।

আয়োজন রক্তদান কর্মসূচিতে সোনারগাঁ উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মাহবুব আলম মিলন এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব সৈয়দ মশিউর রহমান শামীম, যুগ্ম আহবায়ক মো: নূর নবী, যুগ্ন আহবায়ক গাজী আলমগীর হোসেন, মোহাম্মদ হানিফ, হাজী মাইন উদ্দিন প্রদান, রাজ্জাক, সৈয়দ জাহিদ, সৈয়দ রুকন, দেলোয়ার, হোসেন, লুৎফর রহমান, লাল মিয়া, পারভেজ, মফিজুল সহ অন্যান্য নেতা-কর্মীবৃন্দ।

About the author

SOFT PRO IT