নারায়ণগঞ্জ সদর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ডেঙ্গু সচেতনতা ও খালেদার মুক্তির দাবীতে যুবদলের লিফলেট বিতরণ

ডেঙ্গু সচেতনতা ও খালেদার মুক্তির দাবীতে যুবদলের লিফলেট বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ডেঙ্গু মশার প্রকোপ থেকে বাচার জন্য জনগনকে সচেতন করার লক্ষে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে ৯ আগস্ট শুক্রবার মহানগরীতে জনগনের মাঝে লিফলেট বিতরণ করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সভার মাধ্যমে লিফলেট বিতরণ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। আরো বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মমতাজ উদ্দিন মন্তু, সহ-সভাপতি সানোয়ার হোসেন, আমির হোসেন, জুয়েল প্রধান, রিটন দে, গোলাম কিবরিয়া সাংগঠনিক সম্পাদক রশিদুর রহমান রশো, দপ্তর সম্পাদক শওকত খন্দকার, যুগ্ম সম্পাদক পারভেজ খান, আরমান হোসেন, আলী নওশাদ তুষার, মাহবুব হাসান জুলহাস প্রমুখ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো: শহীদ, মো; মুসা, ধর্ম সম্পাদক মো: মিঠু, সাংস্কৃতিক সম্পাদক রানা মুন্সি, প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান বাহার, মহানগর যুবদল নেতা আফতাব উদ্দিন, আ: আওয়াল, মো সেলিম, মো: বাদশা, মো: আল-আমিন, মো: মাসুদ প্রমুখ।

উদ্বোধনী বক্তব্যে মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, ডেঙ্গু মহামারী আকার ধরন করছে। সরকার ডেঙ্গু নিধনে ব্যার্থ হয়ে প্রলাপ বকছে। সরকার মন্ত্রী ও প্রতি মন্ত্রীর বক্তব্যে তাদের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

সভা শেষে মহানগর যুবদলের নেতা-কর্মীরা বিভিন্ন মার্কেট, আশে পাশের জনগন, প্রেস ক্লাব, ও সাংবাদিক ইউনিয়নে খালেদা জিয়ার মুক্তির দাবী ও ডেঙ্গু সচেতনতার জন্য লিফলেট বিতরণ করেন।

About the author

SOFT PRO IT