রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শপথ নিলেন কাঞ্চন পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা

শপথ নিলেন কাঞ্চন পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ নিয়েছেন। বুধবার (৭ আগস্ট) ঢাকার বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী তার সম্মেলন কক্ষে এ শপথ পাঠ করান।

শপথ বাক্য পাঠ করেন কাঞ্চন পৌরসভার নবনির্বাচিত মেয়র রফিকুল ইসলাম রফিক, কাউন্সিলর মফিকুল ইসলাম খান, মোহাম্মদ হোসেন মিয়া, পনির হোসেন, মোহাম্মদ মাঈনুদ্দিন, জামাল হোসেন, রোকন মিয়া, আবু নাঈম, আমজাদ হোসেন ভুট্টু, আইয়ুব হোসেন খান, নারী কাউন্সিলর মিনারা আক্তার, সাফিয়া আক্তার ডলি, সামসুন্নাহার চৌধুরী।

এসময় স্থানীয় সরকার ও ঢাকা বিভাগের পরিচালক এম ইদ্রিস সিদ্দিকী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) সেলিম রেজা উপস্থিত ছিলেন।

এর আগে ২৫ জুলাই কাঞ্চন পৌরসভার নির্বাচন হয়। ১ আগষ্ট এ গেজেট প্রকাশিত হয়। বৃহম্পতিবার থেকে তারা আনুষ্ঠানিকভাবে কাঞ্চন পৌরসভার দায়িত্ব গ্রহণ করবেন।

About the author

SOFT PRO IT