রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৪ আগস্ট)  দুপুরে উপজেলার ভুলতা বাসষ্ট্যান্ড থেকে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, সিলেট জেলার জাকিগঞ্জ থানার হাইজারবন এলাকার মৃত মোদাচ্ছের আলীর ছেলে আব্দুল মালেক, একই  থানার গোপিরচর এলাকার সুরেশ বিশ^াসের ছেলে দোলন বিশ্বাস ও লামারগ্রাম এলাকার মৃত কেরামত আলীর ছেলে মনির জিলানী।

ভূলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শহিদুর আলম জানান, সিলেট থেকে একটি যাত্রীবাহী বাসে করে তিন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট নিয়ে যাচ্ছে বলে পুলিশের কাছে খবর ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দোলন বিশ^াস, আব্দুল মালেক ও জিলানীকে ২শ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

About the author

SOFT PRO IT