র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে ঔষুধের দোকানসহ তিন দোকান মালিককে জরিমানা

সোনারগাঁয়ে ঔষুধের দোকানসহ তিন দোকান মালিককে জরিমানা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁ উপজেলার নয়াপুর এলাকায় অভিযান চালিয়ে ঔষুধের দোকানসহ তিনটি দোকান মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১ আগস্ট) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুসেইন। নাজমুল হোসেন জানান, উপজেলার নয়াপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।

এ সময় নিম্নমানের ঔষুধ বিক্রি করার অপরাধে সৌরভ মেডিকেল নামে এক ফার্মেসীকে, একটি মিষ্টির দোকান ও একটি খাবারের দোকানকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

About the author

SOFT PRO IT