রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

না.গঞ্জে এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত সহকারী পুলিশ সুপার

না.গঞ্জে এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত সহকারী পুলিশ সুপার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (গ অঞ্চল) আফসার উদ্দিন। তিনি ধানমন্ডির গ্রীনরোড সেন্ট্রাল হাসপাতালে ৭ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর বর্তমানে রূপগঞ্জে অবস্থান করছেন। বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইও-২) সাজ্জাদ রোমন বলেন, স্যার এখন কিছুটা সুস্থ। তিনি রূপগঞ্জের বাসায় বেড রেস্টে আছেন।

রূপগঞ্জ থানা সূত্রে জানা যায়, গত ৭ দিন আগে সহকারী পুলিশ সুপার আফসার উদ্দিন ডেঙ্গুতে আক্রান্ত হয়। পরে তাকে চিকিৎসার জন্য ধানমন্ডি গ্রীনরোড সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ার বর্তমানে তিনি রূপগঞ্জে তার বাসভবনে বিশ্রামে আছেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ডেঙ্গু রোগে আতঙ্কের কিছু নেই। চিকিৎসা নিলেই রোগীরা সুস্থ্য হয়ে উঠছে। এএসপি আফসার উদ্দিন স্যার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপাতত বিশ্রামে আছেন।

About the author

SOFT PRO IT