সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে ডাকাত সর্দারসহ গ্রেফতার-৩

সোনারগাঁয়ে ডাকাত সর্দারসহ গ্রেফতার-৩
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) :  সোনারগাঁয়ে ডাকাত সর্দার রহিম সহ ৩ ডাকাতকে ৪৫০ (চারশত পঞ্চাশ) পুরিয়া হিরোইনসহ গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার ( ৩০ জুলাই) উপজেলার বৈদ্যেরবাজার লঞ্চঘাট মাছ বাজার এলাকায় এস আই আবুল কালাম আজাদের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করেন। গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা  হয়েছে।

জানা গেছে, ডাকাত সর্দার রহিম (৪৫) আড়াইহাজার উপজেলার ঝাউকান্দী গ্রামের সামসু ওরফে সামসুল হকের ছেলে, রুবেল (৩২) নরসিংদী জেলার চরমাধবদী গ্রামের খলিল মিয়ার ছেলে ও সজিব মিয়া(২৬) মধাবদী থানার আলদী গজারচর গ্রামের বাবুল মিয়ার ছেলে। গ্রেফতার কৃতদের বিরেুদ্ধে নরসিংদী, আড়াইহাজার ও গজারিয়াসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

About the author

SOFT PRO IT