ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

কারাগারে চিহ্নিত মাদক ব্যবসায়ী চুন্নু : তৎপর সহযোগীরা

“ কারাগারে থাকা চুন্নুর ব্যবসা নিয়ন্ত্রনে তার খলিফারা ”
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদ দাতা ) : চিহ্নিত মাদক ব্যবসায়ী চুন্নু জেল হাজতে থাকলেও বন্ধ হয়নি মাদকের আখড়া। ফতুল্লা থানাধীন কুতুবপুর লামাপাড়া এলাকায় বর্তমানে তার সহযোগী শরিফ, বাদশা, তোফাজ্জল, রানা ও জনির নেতৃত্বে চলছে চুন্নুর অবৈধ ব্যবসা, চাঁদাবাজী, ভূমিদস্যুতা সহ নানা অপকর্ম। চুন্নুর এই চার খলিফার ভয়ে আতংকিত এলাকাবাসী।

নাম প্রকাশে অনিছুক এলাকাবাসী জানান, চুন্নু ও তার সহযোগীদের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করায় নিহত হয় নয়ামাটি এলাকার ইসরাফিল। এই ঘটনায় তাদের বিরুদ্ধে ২টি মামলা হলেও প্রভাব খাটিয়ে এলাকায় গড়ে তুলে সন্ত্রাসীদের অভয়ারন্য। তাদের এই সন্ত্রাসী বাহিনী এলাকায় মাদক ভূমিদস্যুতা চালিয়ে যেতে থাকে। এরই মধ্যে তাদের অপকর্মের কারনে ফতুল্লা এনায়েত নগর থেকে অস্ত্র সহ আটক হয় এলাকার শীর্ষ সন্ত্রাসী মাদক ব্যবসায়ী চুন্নু ও শরীফ তার ভাই তোফাজ্জল।

তবে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী চুন্নু কারাগারে থাকলেও চার খলিফা চালাচ্ছে তার মাদক সম্রাজ্ঞ। ফতুল্লা থানাধীন কুতুবপুর লামাপাড়া এলাকাটি বর্তমানে মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এযাবৎ পর্যন্ত তাদের বিরুদ্ধে মাদক, ভূমিদসু্যুতা, অস্ত্র ও হত্যা সহ একাধিক মামলা রয়েছে।

About the author

SOFT PRO IT