নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

দীর্ঘ ১৪ মাস পর না.গঞ্জ মহানগর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি

দীর্ঘ ১৪ মাস পর না.গঞ্জ মহানগর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪অবশেষে দীর্ঘ ১৪ মাস পর সকল জল্পনা-কল্পনা অবসান ঘটিয়ে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটিতে থাকা সকল নেতা-কর্মীদের অপেক্ষামান প্রত্যাশা পূর্ণ হল। এর আগে শুধুমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণার ১৪ মাস পর নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ করা হয়েছে।

২৮ জুলাই রবিবার ১৬১ সদস্য বিশিষ্ট এ কমিটি আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এই কমিটির অনুমোদন দেন।

এ ছাড়াও পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হয়েছেন ১৫ জন, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ১১ জন, সাংগঠনিক সম্পাদক হয়েছেন ১১ জন। এছাড়া বিষয় ভিত্তিক সব সম্পাদক এবং সহ সম্পাদক ও উপ-সম্পাদকের নামও ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৯ এপ্রিল মহানগর ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে হাবিবুর রহমান রিয়াদকে সভাপতি ও হাসনাত রহমান বিন্দুকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের কমিটির নিচে পূর্ণাঙ্গ তালিকা :

About the author

SOFT PRO IT