বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

বন্দরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরে ৫ শ গ্রাম গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১। রবিবার (২৮ জুলাই) দুপুর ৩ টায় নবীগঞ্জ বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মো. বকুল মিয়া (৪৫) উপজেলার নবীগঞ্জ এলাকার মালেক মিয়ার বাড়ির ভাড়াটিয়া মৃত. আলী হোসেনের ছেলে। র‌্যাব-১১ এর সিপিএসসি সহকারি পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, ধৃত বকুল মিয়া উক্ত এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা বিক্রয় করে আসছে। তার বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

About the author

SOFT PRO IT