রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রুপগঞ্জে চাঁদাবাজির অভিযোগে আটক-৪

রুপগঞ্জে চাঁদাবাজির অভিযোগে আটক-৪
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : রুপগঞ্জে পরিবহনে চাঁদাবাজির অভিযোগে চার জনকে আটক করেছে র‌্যাব। রবিবার (২৮ জুলাই) তারাবো পৌরসভার দক্ষিণপাড়া, সোনালী রোডের শবনম ভেজিটেবল অয়েল মিলস লিমিটেডের সামনে ও ঢাকা-সিলেট বিশ্বরোডের তারাবো মোড়ে চলাচলকারী পণ্যবোঝাই ট্রাক, যাত্রাবাহী বাস ও লেগুনা থামিয়ে চাঁদা আদায়কালে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, মাসুদ পারভেজ ভূঁইয়া (৪৩), রাসেল আহম্মেদ (২৫), হারুন অর রশিদ ওরফে বাবু (২৯), উজ্জল মিয়া (৩২)। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৩ হাজার ২১০ টাকা উদ্ধার করা হয়। র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিম সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী এর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় চলাচলকারী ট্রাক, বাস ও লেগুনা চালকদের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক দৈনিক ৫০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল।

About the author

SOFT PRO IT