নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আজ স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী

স্বেচ্ছাসেবক লীগ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আজ ২৭ জুলাই শনিবার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও জাতির জনক বঙ্গবন্ধুর দৌহিত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয় এর শুভ জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটি ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে স্বেচ্ছাসেবক লীগ বিকাল ৩ টায় র‌্যালী, ২নং রেল গেইটস্থ আওয়ামী লীগ কার্য্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটি ও থানা কমিটির সকল নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য বলেছেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো: নিজামউদ্দিন ও যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া খোকন।

১৯৯৪ সালের ২৭ জুলাই প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাদের সমন্বয়ে স্বেচ্ছাসেবক লীগ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। গৌরবোজ্জ্বল সংগ্রাম ও সাফল্যের পথ বেয়ে সংগঠনটি আজ ২৫ বছরে পদার্পণ করবে।

About the author

SOFT PRO IT