রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আজ কাঞ্চন পৌরসভার ভোট

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা নির্বাচনে আজ বৃহষ্পতিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত কাঞ্চন পৌরসভার মোট ১৭ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কাঞ্চন পৌরসভায় প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে।

সহকারী রির্টানিং অফিসার মাহবুবুল আলম জানান, নির্বাচনী সুষ্ঠু করার লক্ষে কাঞ্চন পৌরসভার প্রতিটি কেন্দ্রে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসারসহ আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। নির্বাচনে কেউ অপ্রীতিকর কোন ঘটনা ঘটানোর চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে। এর মধ্যে ভোটারদের ইভিএম পদ্ধতিতে ভোট দেওয়ার প্রশিক্ষন প্রদান করা হয়েছে।

কাঞ্চন পৌরসভায় মোট ভোটার রয়েছে ৩৫ হাজার ৬শ ৭৫ জন । এর মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ১শ ৮৫ আর আর মহিলা ভোটার ১৭ হাজার ৫শ জন।

About the author

SOFT PRO IT