বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে মিশর হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

বন্দরে মিশর হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : বন্দরে পাওনা টাকা চাইতে গিয়ে নির্মমভাবে হত্যার শিকার মিজান সিকদার মিশরে (২৫) হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। মানববন্ধনে নোয়াদ্দা ও কাইতাখালী এলাকার নারী-পুরুষেরা উপস্থিত ছিলেন।

২৪ জুলাই বুধবার দুপুর ১২ টায় কাইতাখালী সিকদার বাড়ি এলাকা থেকে মানববন্ধনটি শুরু হয়ে নোয়াদ্দা ঘুরে রেললাইন এসে সমাপ্ত হয়। নিহত মিশরের বড় ভাই সানির সভাপতিত্বে উপস্থিত আয়নাল সিকদারসহ এলাকার মান্যগন্য ব্যক্তিবর্গরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, যারা নির্মমভাবে মিশরকে হত্যা করেছে তাদেরকে দ্রুত শাস্তি ফাঁসির ব্যবস্থা করা হোক। নিহতের বেিদহী আত্মার মাগফেরাত কামনা করেন তারা।

উল্লেখ্য, এ হত্যার ঘটনায় নিহতের ভাই সানি বাদী হয়ে ২৩ জুলাই মঙ্গলবার সকালে বন্দর একটি হত্যা মামলা দায়ের করেন। স্থানীয়রা ক্ষুব্দ হয়ে ঘটনার দিনই ৫ জনকে ধরে পুলিশে সোপর্দ করেন।

About the author

SOFT PRO IT