র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁ উপজেলা পরিষদের নতুন ভবন উদ্বোধন

সোনারগাঁ উপজেলা পরিষদের নতুন ভবন উদ্বোধন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁও উপজেলা পরিষদের নব নির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৪ জুলাই) সকালে নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁও আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা নব নির্মিত ভবনটির উদ্বোধন করেন। পাঁচ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ঢালী এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের দ্বারা ভবনটি নির্মাণ করে উপজেলা প্রশাসন।

ভবনের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম ভুইয়া, ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু, মাহামুদা আক্তার, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, উপজেলা প্রকৌশলী আলী হায়দান খান প্রমুখ।

About the author

SOFT PRO IT