বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সোনাকান্দা আদর্শ স.প্রা.বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত

সোনাকান্দা আদর্শ স.প্রা.বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ বন্দরে ৫১নং সোনাকান্দা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুলাই মঙ্গলবার সকাল ১০টায় সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।

বৃক্ষরোপন কর্মসূচীকালে বিদ্যালয়ের প্রতিটি শিক্ষক ১টি করে বনজ, ফলজ ও ঔষধি গাছ রোপন করেন। এ সময় বৃক্ষরোপন কার্যক্রমের শুভ উদ্ধোধন করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজেদা বেগম।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাজেদা বেগম বলেন, গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। তোমরা প্রতিদিন এই গাছগুলো পরিচর্যা করবে।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুর জাহিদ বাদল, শেখ কামাল, নিপা আক্তার, মেহেরুজ জাহান মীম, বিবি কুলছুম সহ প্রমূখ।

About the author

SOFT PRO IT