সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

গিয়াস পুত্র কাউন্সিলর সাদরিলসহ ১০ জন জামিনে মুক্ত

এমপির গাড়ি ভাঙচুর : নাসিক কাউন্সিলর সাদরিলসহ আটক-১০
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদদাতা ) : সংরক্ষিত নারী আসনের এমপির  গাড়ি ভাংচুর ও শ্লীলতাহানি করার মামলায় ৫দিন কারাভোগের পর অবশেষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) ৫নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মুহাম্মদ সাদরিলসহ ১০ জন কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

সোমবার ( ২২ জুলাই ) সকালে সিনিয়ির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিনের আদালতে থেকে জামিন লাভ করেন কাউন্সিলর সাদরিলসহ ১০ জন। পরে সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে বের হয়ে আসেন তারা । এ সময় কাউন্সিলর গোলাম মুহাম্মদ সাদরিলকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন নেতাকর্মীরা ।

প্রসঙ্গত, গত বুধবার ( ১৭ জুলাই ) রাতে সিদ্ধিরগঞ্জের ওমরপুর এলাকায় প্রবাসী কালু মিয়ার বাড়ির সামনে সংরক্ষিত নারী আসনের এমপি সেলিনা ইসলামের  গাড়ি ভাংচুর ও শ্লীলতাহানি করার মামলায় নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশন (নাসিক) ৫নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ সাদরিলসহ ১০ জনকে গ্রেফতার করে পুলিশ। পরে ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়।

About the author

SOFT PRO IT