আড়াইহাজার নারায়ণগঞ্জ নারী রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মানুষকে ভালোবেসে রাজনীতি করুন : মেয়র আইভী

মানুষকে ভালোবেসে রাজনীতি করুন : মেয়র আইভী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারাণয়গঞ্জকে কলুষিত করতে দেয়া যাবে না উল্লেখ করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভি বলেছেন, সন্ত্রাস, অত্যাচার ও অন্যায় নয়, মানুষকে ভালোবেসে রাজনীতি করুন। জনগণের বিপদে পাশে দাঁড়ান, তারাই আপনার-আমার বিপদে পাশে দাঁড়াবে। সোমবার (২২ জুলাই) দুপুরে জেলার আড়াইহাজারে থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা শান্তি চাই। তাই রাজনীতিতে আড়াইহাজারের লোক আড়াইহাজারে নেতৃত্ব দেবে, সোনারগাঁয়ের লোক সোনারগাঁয়ে নেতৃত দেবে, রুপগঞ্জের লোক রুপগঞ্জে নেতৃত্ব দেবে। আর নারায়ণগঞ্জের লোক নারায়ণগঞ্জে নেতৃত্ব দেবে। আমরা অতীতের মতো ন্যাক্কারজনক হত্যাকাণ্ড দেখতে চাই না।

থানা আওয়ামী লীগের সভাপতি শাহ্জালাল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রশীদ ভূঁইয়ার সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন এমপি নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসানাত শহীদ মো. বাদল, জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির, শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক কাউসার আহম্মেদ পলাশ, আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিঞা মুহাম্মদ আলাউদ্দিন, আড়াইহাজার পৌর মেয়র সুন্দর আলী, গোপালদী পৌর মেয়র আব্দুল হালিম সিকদার, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আনিসুর রহমান দিপু প্রমুখ।

About the author

SOFT PRO IT