সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ের সাংবাদিক ফারুক এর মা আর নেই

শোক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁও রিপোর্টারস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদ, যুগান্তরের মেঘনা উপজেলা প্রতিনিধি এবং আজকের সোনারগাঁও নিউজ পোর্টালের সম্পাদক মো: ফারুক হাসানের মা তাজমহল বেগম (৫৫) ২২জুলাই সোমবার সকাল ৮টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিলো ৫৫ বছর। মৃত্যুকালে তিনি ২ পুত্র, ২ কন্যা, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার বাদ জোহর মরহুমার নামাজের জানাযা নিজ বাড়ী উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকায় দোয়েল ডিপোতে অনুষ্ঠিত হবে। মরহুমার মায়ের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন সাংবাদিক ফারুক হাসান।

About the author

SOFT PRO IT