নারায়ণগঞ্জ সদর রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বাংলাদেশে ইসকনের সকল কার্যক্রম বন্ধের দাবী

বাংলাদেশে ইসকনের সকল কার্যক্রম বন্ধের দাবী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক বলেছেন, দেশের প্রতিটি সেক্টরে অনিয়ম, বিশৃঙ্খলা, দুর্নীতিতে ভরে গিয়েছে। খুন, গুম, ধর্ষণ আজ নিত্যনৈমত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দুর্নীতির মহাসড়কে দেশ আজ ধাবমান। দেশের সর্বত্র আজ অশান্তির দাবানল জ্বলছে।

১৯ জুলাই (শুক্রবার) সকাল ৯টায় নগর কার্যালয়ে সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদের সঞ্চালনায় নগর ও থানা দায়িত্বশীলদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপর্যুক্ত কথা বলেন।

তিনি আরও বলেন, ৯০ শতাংশ মুসলিম অধ্যুষিত দেশে অবুঝ মুসলিম শিশু-কিশোরদেরকে এভাবে (হরে কৃষ্ণ হরে রাম, মাতাজি সাদ কি জয়) শ্লোগান দেয়ানো চরম ধৃষ্টতার শামিল। মুসলিম শিশুদের পবিত্র মুখে এসব কুফরি শব্দ উচ্চারণ করিয়ে কৌশলে ঈমান হরণের অপচেষ্টা চলছে। উগ্রবাদী সংগঠন ইসকন-এর সকল কার্যক্রম বন্ধ করতে হবে, অন্যথায় যেকোন পরিস্থিতির জন্য সরকারকেই দায়ী থাকতে হবে।

আরও উপস্থিত ছিলেন, নগর সহ-সভাপতি মুহা. নূর হোসেন, সহ-সভাপতি মুহা. শাহাদাত হোসেন, জয়েন্ট সেক্রেটারি ডা. মুহা. সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহা. বিলাল হোসাইন খান, অর্থ সম্পাদক মুহা. আমির হোসাইন, আ. হান্নান।

About the author

SOFT PRO IT