রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-৪

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইয়াবা ও ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ১৫ জুলাই সোমবার সকালে উপজেলার কাহিনা ও কাঞ্চন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শফিকুর রহমান মাতাব্বর কাহিনা এলাকার নাজির উদ্দিনের ছেলে ও কাঞ্চন এলাকার মান্নান মিয়ার ছেলে মামুন, হিরন মিয়ার ছেলে সাজু, হারাধন শাহের ছেলে টুটুন শাহ।

রূপগঞ্জ থানার ইন্সপেক্টর রফিকুল হক জানান, গ্রেফতারকৃতরা তাদের নিজ নিজ এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজার ব্যবসা করে আসছে। সোমবার সকালে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কাহিনা এলাকা থেকে ৫২ পিস ইয়াবাসহ শফিকুর রহমান মাতাব্বর ও কাঞ্চন এলাকা থেকে গাঁজা বিক্রি করার সময় মামুন, সাজু, টুটুন শাহকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক মামলা হয়েছে।

About the author

SOFT PRO IT