রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে জলাবদ্ধতার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

মানববন্ধন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জের বৃষ্টির পানিতে জলাবদ্ধতা হওয়ায় মানববন্ধন করেছে এলাকাবাসী। ১৩ জুলাই শনিবার সকালে উপজেলার পূর্বাচল উপশহরের ২১নং সেক্টরের পূর্বাচল মুক্তিযোদ্ধা সোসাইটির সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন, পূর্বাচল মুক্তিযোদ্ধা সোসাইটির সভাপতি ফজলুল করিম মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা কাজী মনির হোসেন, একেএম তমিজ উদ্দিন রাজ, ফকির মোহাম্মদ মোস্তফা কামাল প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বলেন, ২১নং সেক্টরের আশেপাশের এলাকার বৃষ্টির পানি নিষ্কাসনের ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এ এলাকায় সারা বছরই জলাবদ্ধতা দেখা দেয়। স্থানীয় স্কুল, কলেজ ও হাটবাজারে যাওয়া-আসায় স্থানীয়দের চরম দূর্ভোগ পোহাতে হয়। জনদুর্ভোগ দুর করতে কর্তৃপক্ষের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবী জানান স্থানীয়রা।

About the author

SOFT PRO IT