নারায়ণগঞ্জ বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে আকাশ নামে ১০ম শ্রেণির ছাত্রের আত্মহনন

বন্দরে আকাশ নামে ১০ম শ্রেণির ছাত্রের আত্মহনন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের বন্দরে আকাশ (১৭) নামে ১০ম শ্রেণির এক ছাত্রের আত্মহননের খবর পাওয়া গেছে। ১২ জুলাই শুক্রবার বিকালে বন্দরের দেউলী চৌরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বকাঝকা করায় মা বাবার সাথে অভিমান করে আকাশ আত্মহত্যা করে বলে এলাকাবাসী ও পুলিশ জানায়। নিহত আকাশ বন্দরের দেউলী চৌরাপাড়া এলাকার মুসলেউদ্দিন ওরফে মুছা মাঝির ছেলে। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।

বন্দর থানা পুলিশের সহকারী পরিদর্শক (এসআই) হামিদুল ইসলাম জানান, লক্ষী নারায়ণ মিলস উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণির ছাত্র আকাশ ২ দিন আগে মা বাবার সঙ্গে রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়। শুক্রবার সে বাড়িতে ফিরে আসে। বাড়িতে আসার পর আকাশের বাবা ও মা ছেলেকে বকাঝকা করেন। পরে আকাশের মা পিত্রালয়ে চলে যান এবং বাবা চিত্তরঞ্জন খেয়াঘাটে নৌকা চালাতে যান। ফাঁকা বাসায় শুক্রবার বিকালে আকাশ ঘরের আড়ার সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

About the author

SOFT PRO IT