সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ের সনমান্দী ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ

সোনারগাঁয়ের সনমান্দী ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন সনমান্দী ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৩ই জুলাই শনিবার সকালে সনমান্দী ইউনিয়নের সোনারবাংলা উচ্চ বিদ্যালয়ে এই স্মার্ট কার্ড বিতরণ কাজের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার সরকার, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এস এম জাহাঙ্গীর হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা জসিম উদ্দিন, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক, চরলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হাবিবুর রহমান, প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন প্রমূখ।

সনমান্দী ইউনিয়নের ভোটারদের যাতে করে স্মার্ট কার্ড নিতে ভোগান্তি না হয় সে জন্য চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ নিজে উপস্থিত থেকে ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করেছেন এবং ভোটারদের জন্য নিজস্ব অর্থায়নে কয়েকটি পরিবহনের ব্যবস্থা করে দিয়েছেন। প্রতিদিন আলাদা ভাবে ওয়ার্ড ভিত্তিক স্মার্ট কার্ড বিতরণ করা হবে।

About the author

SOFT PRO IT