নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মানব ধর্মের উপরে কোন ধর্ম নাই : মেয়র আইভী

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমরা যে ধর্মই পালন করি না কেন, মানব ধর্মের উপরে কোন ধর্ম নাই। এই কথাটা সব ধর্মেই বলা আছে। বলরাম বলি আর জগন্নাথই বলি না কেন উনি এক এবং বিরাজমান সব জায়গায়। বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় উনি জনকল্যাণে কাজ করে যাচ্ছেন।

শুক্রবার (১২ জুলাই) বিকেলে শহরের নিতাইগঞ্জে বলদেব জিউর আখড়া মন্দিরের সামনে রথযাত্রার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ধর্ম ও ঈমানের আরেকটি পূর্বশর্ত দেশপ্রেম। যে দেশকে ভালোবাসবে না তার কোন ধরণের এবাদতই সৃষ্টিকর্তা কবুল করবে না।

মেয়র বলেন, আমরা মানব সেবায় ব্রতী হয়ে দেশকে, সংস্কৃতি, উৎসবকে ভালোবাসবো। আমরা ধর্ম পালন করবো কিন্তু উৎসব আমরা একসাথে করবো। নারায়ণগঞ্জ সব দিক থেকেই বিখ্যাত। এই রথযাত্রাও আমাদের পরিচিতি করিয়ে দিয়েছে। আমরা যে সকল ধর্ম, বর্ণ মিলেমিশে থাকি তা বহির্বিশ্বের কাছে অনেকটা পরিচিত হয়ে গেছে। নারায়ণগঞ্জে যারা এসেছেন তাদের অভিনন্দন জানাই।

About the author

SOFT PRO IT