বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

প্রিপেইড মিটার সরকারের উন্নয়ণমূখী একটি প্রকল্প : সেলিম ওসমান

প্রিপেইড মিটার সরকারের উন্নয়ণমূখী একটি প্রকল্প : সেলিম ওসমান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান বলেছেন, প্রিপেইড মিটার সরকারের উন্নয়ণমূখী একটি প্রকল্প। গ্রাহকদের সচেতনতা বৃদ্ধি, অপচয় রোধ করা, বিদ্যুৎ সাশ্রয় করতেই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গ্রাহকরা যেমন বিদ্যুৎ ব্যবহার করবে তেমন বিল দিবে এখানে প্রিপেইড মিটার নিয়ে বিরূপ ধারণা পোষন করার কোন অবকাশ নেই।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে বন্দর উপজেলা প্রশাসন আয়োজিত নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ অনুষ্ঠান শেষে সাংভাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিভিন্ন থানায় গ্রাহকরা প্রতিবাদ করছে, মানববন্ধন করছে, পল্লীবিদ্যুৎ অফিস ঘেরাও করছে এক শ্রেনীর লোকজন সরকারের উন্নয়ণকে বাধাগ্রস্থ করতে উঠে পড়ে লেগেছে। যুদ্ধের সময় রাজাকারের ভূমিকায় কিছু লোক কাজ করেছে এখনও আছে। সরকারের আইনের বহি:র্ভূত কোন কিছু করা ঠিক হবে না। মানুষ এক সময় ঠিকই এর সুফলটা বুঝতে পারবে।

About the author

SOFT PRO IT