রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ইয়াবাসহ কথিত সাংবাদিক আটক

রূপগঞ্জে ইয়াবাসহ কথিত সাংবাদিক আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : রূপগঞ্জ উপজেলায় ২০ পিস ইয়াবাসহ সুজন শেখ (২৮) নামে এক কথিত সাংবাদিককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার বরপা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত সুজন শেখ উপজেলার বরপা পুর্বপাড়া এলাকার মোবারক হোসেনের ছেলে।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মনজুর হোসেন জানান, সুজন শেখ নিজেকে দৈনিক গণতদন্ত পত্রিকার ফটো সাংবাদিক পরিচয় দিয়ে বরপাসহ আশপাশের এলাকাগুলোতে নানা ধরনের প্রতারণা করে আসছে। পাশাপাশি ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছে বলেও জানান তিনি।

এ ব্যপারে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

About the author

SOFT PRO IT