নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : শীতলক্ষ্যা ক্রিকেট একাডেমীর খেলোয়ারদের জন্য একটি সাইক্লিং মেশিন ও একটি ওয়েট মেশিন (২৫ কেজি) প্রদান করেছেন নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক তানভির আহমেদ টিটু।
বুধবার (১০ জুলাই) সকালে নগরীর জিমখানা আলাউদ্দিন খান ক্রিকেট স্টেডিয়ামে অবস্থিত শীতলক্ষ্যা ক্রিকেট একাডেমীর খেলোয়ারদের হাতে তানভির আহমেদ টিটুর পক্ষ থেকে এই সাইক্লিং মেশিন ও ওয়েট (২৫ কেজি) তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, শীতলক্ষ্যা ক্রিকেট ক্লাবের সাবেক খেলোয়াড় ও সমাজকল্যাণ সম্পাদক হাজী এস.এম.রানা, ক্লাবের সাবেক খেলোয়াড় ও সহ-সভাপতি ডা. রাকিবুল ইসলাম শ্যামল। আরো উপস্থিত ছিলেন, একাডেমীর কোচ ও ক্লাবের অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. মাকসুদ উল আলম, প্রচার সম্পাদক সামসুল আলম সহ একাডেমীর খেলোয়ারবৃন্দ।

