নারায়ণগঞ্জ রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

কাঞ্চন পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

কাঞ্চন পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : কাঞ্চন পৌরসভার নির্বাচনে প্রার্থীদের প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে। ১০ জুলাই বুধবার দুপুরে উপজেলা সহকারী রিটানিং অফিসার ও নির্বাচন অফিসার মাহবুবুর রহমান মেয়র প্রার্থী, কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেন।

দলীয় মনোনয়ন নিয়ে নৌকা প্রতিক পেয়েছেন রফিকুল ইসলাম রফিক, বর্তমান মেয়র আবুল বাশার বাদশা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিক পেয়েছেন নারিকেল গাছ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক মেয়র মজিবুর রহমান ভুইয়া পেয়েছেন জগ প্রতিক ও অ্যাড আমিরুল ইসলাম ইমন মোবাইল ফোন প্রতিক পেয়েছেন ।

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রির্টানিং অফিসার মাহবুবুর রহমান জানান, কাঞ্চন পৌরসভার নির্বাচনে মনোনয়নপত্র যাচাইবাছাই ও প্রত্যাহার শেষে প্রতিক বরাদ্ধ দেয়া হয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হবে ২৫ জুলাই। এবারের নির্বাচনে ৪ জন মেয়র প্রার্থী ৩১ জন কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনে ৬ জন প্রতিদ্বন্ধিতা করবেন। নির্বাচন সুষ্ঠু হওয়ার লক্ষ্যে নির্বাচন কমিশন সার্বিক প্রস্তুতি গ্রহন করেছে।

কাঞ্চন পৌরসভায় মোট ভোটার রয়েছে ৩৫ হাজার ৬শ ৭৫ জন । তার মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ১শ ৮৫ জন আর আর মহিলা ভোটার ১৭ হাজার ৫শ জন।

About the author

SOFT PRO IT