রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ৫২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, পলাতক-১

ইয়াবাসহ গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসিবুল হাসান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ১০ জুলাই বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় অপর নারী মাদক ব্যবসায়ী আখি আক্তার পালিয়ে যায়। গ্রেফতারকৃত হাসিবুল হাসান রূপগঞ্জ সদর ইউনিয়নের জয়নাল আবেদীনের ছেলে ও পলাতক আখি আক্তার একই এলাকার আনিছুর রহমান কালার স্ত্রী।

রূপগঞ্জ উপপরিদর্শক ফরিদউদ্দিন জানান, হাসিবুল ও আখি আক্তার দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা করে আসছে। বুধবার সকালে মাদক বিরোধী অভিডযান পরিচালনা করে রূপগঞ্জ থানা পুলিশ। পলাতক আসামী আখির বাড়িতে মাদকদ্রব্য ক্রয় বিক্রয় হওয়ার সংবাদ পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে। ইয়াবা বিক্রি করার সময় হাসিবুল হাসানকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ। অপর মাদক ব্যবসায়ী আখি আক্তার পালিয়ে যায়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

About the author

SOFT PRO IT