নারায়ণগঞ্জ নারী রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মাদক সেবনে বাধা দেয়ায় স্ত্রীকে মারধর

নির্যাতন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীকে মাদক ক্রয়-বিক্রয়ও সেবনে বাধা দেয়ায় তার স্ত্রীকে লাঠিপেটা করে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ৬ এপ্রিল বুধবার দুপুরে উপজেলার ঠাকুর বাড়িরটেক এলাকায় ঘটে এ ঘটনা।

আহত জমিলা খাতুন নারায়ণগঞ্জ বার্তা  ২৪ এর প্রতিবেদককে  জানান, গত ২৫ বছর আগে লাভড়াপাড়া এলাকার মৃত ইছব আলীর ছেলে মনির হোসেনের সঙ্গে জমিলা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে ৩টি সন্তান জন্ম নেয়। এর পর থেকে স্বামী মনির হোসেন মাদক চক্রের সঙ্গে জড়িত হয়ে মাদক ক্রয়-বিক্রয় ও সেবন করা শুরু করেন। বুধবার দুপুরে মাদক বিক্রিতে বাধা দেয়ায় স্বামী মনির হোসেন স্ত্রী জমিলা খাতুনকে লাঠিপেটা করে গুরুতর আহত করে।

এসময় ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল ইসলাম বলেন, এ ধরনের ঘটনার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 3   +   7   =