নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত সাংবাদিক নিবন্ধন, সাংবাদিকতার নীতিমালা , দায়িত্বশীলতা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৬ এপ্রিল বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত ঢাকা জাতীয় গ্রন্থকেন্দ্র মিলনায়তনে বাংলাদেশ রিপোটার্স ক্লাব এর উদ্যোগে দেশের বিভিন্ন জেলা থেকে আগত সিনিয়র সাংবাদিকবৃন্দ এই অনুষ্ঠানটিতে অংশ গ্রহন করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন সাংবাদিক নিবন্ধন ছাড়া সাংবাদিক হতে পারনা, তাই প্রত্যেক সাংবাদিকে নিবন্ধন বাধ্যতা মূলক করিতে হবে এরং প্রশিক্ষণ নিতে হবে । বিশেষ অতিথি উপস্থিত ছিলেন শ্যামল চন্দ্র কর্মকার সচিব (যুগ্ন সচিব) বাংলাদেশ প্রেস কাউন্সিল, মো. শাহ আলমগীর মহাপরিচালক বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট ঢাকা, মো. ওমর ফারুক মহাসচিব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ঢাকা ।
অন্যান্যদের মধ্যে ছিলেন আইন সহয়তা কেন্দ্র উপদেষ্টা উই.কমান্ডার মো. ফজলুল হক, দৈনিক সন্ধ্যা বাণীর পত্রিকা সম্পাদক মো. সামসুল হুদা, দৈনিক একুশের বাণী পত্রিকা ভারপ্রাপ্ত সম্পাদক মো. কামাল উদ্দিন ভূইয়া প্রমূখ । অনুষ্ঠানের শেষে ভারপ্রাপ্ত সম্পাদক মো. কামাল উদ্দিন ভূইয়া সহ ৫২ জন সাংবাদিকে সনদপত্র প্রদান করেন বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ।

