সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে র‌্যাবের হাতে চার চাঁদাবাজ আটক

সিদ্ধিরগঞ্জে র‌্যাবের হাতে চার চাঁদাবাজ আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সিদ্ধিরগঞ্জে চার চাঁদাবাজকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার বিকেলে শিমরাইল মোড় থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, সামাদ ব্যাপারী, মাসুদ, জহির ও ইলিয়াস। র‍্যাব ১১ এর সিনিয়র এএসপি আলেপ উদ্দিন জানান, তারা দীর্ঘদিন ধরেই পরিবহন ও ফুটপাতে চাঁদাবাজি করে আসছিল। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় দুটি চাঁদাবাজির মামলা রয়েছে।

তিনি জানান, প্রতিদিন ফুটপাত থেকে ৩০ হাজার ও পরিবহন থেকে ২০ হাজার টাকা চাঁদা তোলা হয়। আটকের সময় তাদের থেকে চাঁদাবাজির কাজে ব্যবহৃত আটটি মোবাইল ও নগদ সাত হাজার ৫শ টাকা উদ্ধার হয়।

About the author

SOFT PRO IT