রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

কাঞ্চন পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

কাঞ্চন পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার নির্বাচনে অংশ গ্রহন করতে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। রবিবার (৩০ জুন) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীরা জেলা নির্বাচন অফিসার মতিয়ার রহমানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে, বর্তমান মেয়র আবুল বাশার বাদশা, আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নৌকা প্রতীকে রফিকুল ইসলাম রফিক, সাবেক মেয়র মজিবুর রহমান ভুইয়া ও ছাত্রদল নেতা আমিরুল ইসলাম ইমন।

কাউন্সিলর প্রার্থী হিসেবে, মনোনয়নপত্র দাখিল করেন পনির হোসেন, আতাউর রহমান ওরফে চাঁন মিয়া, আবু নাঈম, ফেরদৌসী আক্তার ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে মিনারা বেগমসহ অন্যান্য প্রার্থীরা মনোনয়নপ্রত্র দাখিল করেছেন।

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রির্টানিং অফিসার মাহবুবুর রহমান জানান, কাঞ্চন পৌরসভার নির্বাচনের মনোনয়নপত্র যাচাইবাছাই ২ জুলাই, প্রত্যাহার ৯ জুলাই। নির্বাচন অনুষ্ঠিত হবে ২৫ জুলাই। নির্বাচন সুষ্ঠু হওয়ার লক্ষে নির্বাচন কমিশন সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে।

উল্লেখ্য, কাঞ্চন পৌরসভায় মোট ভোটার রয়েছে ৩৫ হাজার ৬শ ৭৫ জন । তার মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ১শ ৮৫ জন আর আর মহিলা ভোটার ১৭ হাজার ৫শ জন।

About the author

SOFT PRO IT